ঢাকা ০২:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করেছে সৌদি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:২৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / 35

পর্যটকদের ভ্রমণ আরও সহজ করতে পরীক্ষামূলকভাবে ‘প্যাকেজ ভিসা’ চালু করেছে সৌদি আরব। মঙ্গলবার (৭ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) ও গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

নতুন ব্যবস্থায় অনুমোদিত ভ্রমণ সংস্থার মাধ্যমে একসঙ্গে ফ্লাইট, লাইসেন্সপ্রাপ্ত হোটেলে থাকার ব্যবস্থা এবং ই-ভিসার আবেদন করা যাবে। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠান, ভ্রমণ কার্যক্রম ও পর্যটন অভিজ্ঞতাও একই প্যাকেজে যুক্ত করার সুযোগ থাকবে। ফলে আলাদাভাবে ফ্লাইট, হোটেল ও ভিসার জন্য আবেদন করতে হবে না।

শুধু ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা এবং ২৪ ঘণ্টার গ্রাহকসেবা থাকা অনুমোদিত সংস্থাগুলো এ সেবা দিতে পারবে।

সৌদি সরকারের ভিশন ২০৩০ কর্মসূচির অংশ হিসেবে পর্যটন, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বীমা কর্তৃপক্ষের সমন্বয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ই-ভিসা, অন-অ্যারাইভাল ও স্টপওভার ট্রানজিট ভিসার পর নতুন এ ব্যবস্থা চালুর মাধ্যমে পর্যটকদের জন্য প্রবেশ আরও সহজ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ২০২৫ সালে সৌদি আরবে ২৯ মিলিয়নের বেশি পর্যটক ভ্রমণ করেছেন।

সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব বলেন, প্যাকেজ ভিসা দর্শনার্থীদের ভ্রমণকে আরও স্মার্ট, সহজ ও নির্বিঘ্ন করবে। একই সঙ্গে এটি পর্যটকদের দীর্ঘ সময় অবস্থান এবং পর্যটন খাতে ব্যয় বাড়াতেও ভূমিকা রাখবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করেছে সৌদি

সর্বশেষ আপডেট ০৪:২৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬