ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় স্ত্রী দাবি করে অপপ্রচারকারীদের সতর্ক করলেন প্রথম স্ত্রী

নিজস্ব প্রতিবেদক ও সাতক্ষীরা প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৪:২৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / 227

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে নতুন মোড় নিয়েছে বিতর্ক।

একদিকে ভিডিওতে থাকা তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন এই সংসদ সদস্য, অন্যদিকে বিষয়টি নিয়ে ‘কুৎসা রটানো’ বন্ধ না হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তার প্রথম স্ত্রী মোসাম্মৎ মাকছুদা বেগম।

মঙ্গলবার প্রকাশিত এক ভিডিওবার্তায় মাকছুদা বেগম বলেন, তার স্বামী গাজী নজরুল ইসলামের সঙ্গে মরিয়ম বেগমের বৈধ বিয়ে হয়েছে। এ নিয়ে অপপ্রচার চালানো হলে তিনি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন।

এর আগে লিখিত বিবৃতিতে গাজী নজরুল ইসলাম জানান, গত ১৩ জুলাই তিনি প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম এবং গাড়িচালক ওবায়দুল্লাহকে নিয়ে রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবার কার্যালয়ে যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন ব্যক্তি প্রবেশ করে তাদের হেনস্তা করেন এবং পরে চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন তিনি।

সংসদ সদস্যের দাবি, ঘটনার মূল পরিকল্পনাকারী ছিলেন তার গাড়িচালক ওবায়দুল্লাহ, যিনি দ্বিতীয় স্ত্রীর মামা। চাঁদার টাকা না পেয়ে তিনি কার্যালয়ের সিসিটিভি ফুটেজ ব্যবহার করে বিভ্রান্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

ভিডিও প্রকাশের পর সাতক্ষীরা জেলা জামায়াতের একটি মিডিয়া প্ল্যাটফর্ম এটিকে এআই দিয়ে তৈরি বলে দাবি করলেও, তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানগুলো ভিডিওটি সম্পাদিত বা কৃত্রিম নয়, বরং আসল ফুটেজ বলে জানিয়েছে।

গাজী নজরুল ইসলাম পুরো ঘটনাকে তার বিরুদ্ধে পরিকল্পিত চরিত্রহননের অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দ্বিতীয় স্ত্রী দাবি করে অপপ্রচারকারীদের সতর্ক করলেন প্রথম স্ত্রী

সর্বশেষ আপডেট ০৪:২৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬