শিরোনাম
দুপুরের মধ্যে ঝড়ের আভাস, সতর্কতা
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১১:২৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / 64
দেশের ৩ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১ এপ্রিল) সকালের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, বুধবার দুপুর ১টার মধ্যে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
































