ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের অভিযানে লালবাগের ঘুষখোর সার্ভেয়ার আটক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:২০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 66

দুদকের অভিযানে লালবাগের ঘুষখোর সার্ভেয়ার আটক

জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে ঘুষ গ্রহণের অভিযোগে রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের এক সার্ভেয়ারকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে দুদকের ফাঁদ অভিযানে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

দুদক সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলাম ঢাকা জেলার লালবাগ থানাধীন চর-কামরাঙ্গী মৌজার বিভিন্ন দাগে থাকা মোট ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। ওই জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সীমানা পৃথক করা এবং স্কেচম্যাপ তৈরির জন্য গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন তিনি।

কিন্তু পরবর্তী ছয় মাসে লালবাগ রাজস্ব সার্কেলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও জমির সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করতে পারেননি। একপর্যায়ে তাকে সংশ্লিষ্ট সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

অভিযোগ অনুযায়ী, জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে মনিরুল ইসলামের কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন ওই সার্ভেয়ার। পরে বিষয়টি দুদককে জানিয়ে ঘুষ গ্রহণের সময় তাকে হাতেনাতে আটকের অনুরোধ করেন অভিযোগকারী।

এর পরিপ্রেক্ষিতে দুদক, জেলা কার্যালয়, ঢাকা-১-এর একটি বিশেষ দল প্রাথমিক তদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার পরিকল্পিত ফাঁদ অভিযান পরিচালনা করে। এ সময় এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় আসাদুল ইসলামকে আটক করা হয়।

দুদক জানিয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের এবং আদালতে সোপর্দ করার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুদকের অভিযানে লালবাগের ঘুষখোর সার্ভেয়ার আটক

সর্বশেষ আপডেট ১২:২০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬