শিরোনাম
‘দুই সরকার টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে’
নিজস্ব প্রতিবদেক
- সর্বশেষ আপডেট ০১:৫৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / 63
দেশের শিশুদের যথাসময়ে হামের টিকা না দিয়ে বিগত দুই সরকার ক্ষমাহীন অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে এটিই তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আরও যুগোপযোগী করা এবং সরকারের নতুন নির্দেশনাগুলো তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়ার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়।




































