ঢাকা ০২:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দিন পর উদ্ধার হলো নিখোঁজ পর্যটকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
  • সর্বশেষ আপডেট ০১:৫১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 73

সাঙ্গু নদীতে নৌকাডুবি

বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ৩৮ বিজিবির অধীনস্থ তিন্দু ক্যাম্পসংলগ্ন সাঙ্গু নদীর তীরে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ থানায় নিয়ে আসে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে গত ২৪ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে থানচি উপজেলার তিন্দু এলাকায় সাঙ্গু নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। ওই দুর্ঘটনায় মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান নিখোঁজ হন।

ঘটনার পর স্থানীয় বাসিন্দা, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। পরদিন চট্টগ্রাম থেকে তিন সদস্যের একটি ডুবুরি দল থানচিতে এসে স্থানীয় ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেয়। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

অবশেষে নৌকাডুবির ঘটনার দুই দিন পর সাঙ্গু নদীর তীরে ভেসে ওঠা মরদেহটি উদ্ধার করা হয়, যা নিখোঁজ পর্যটক জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের বলে শনাক্ত করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুই দিন পর উদ্ধার হলো নিখোঁজ পর্যটকের মরদেহ

সর্বশেষ আপডেট ০১:৫১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬