ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দশক পর চ্যাম্পিয়নস লীগের ফাইনালে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 30

ছবিঃ আর্সেনাল ফুটবল ক্লাব

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল পেরিয়ে দীর্ঘ ২০ বছর পর আবার ফাইনালে উঠেছে আর্সেনাল। দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে লন্ডনের ক্লাবটি।

এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই দলই শুরুতে সতর্ক ফুটবল খেলেছে। রক্ষণভাগ শক্ত রেখে সুযোগ তৈরির দিকেই ছিল তাদের মনোযোগ।

প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের একমাত্র গোলটি আসে। সতীর্থের নেওয়া শট প্রতিহত হওয়ার পর ফিরতি বলে কাছ থেকে জালে পাঠান বুকায়ো সাকা।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে আতলেতিকো মাদ্রিদ। একাধিক আক্রমণ করলেও গোল আদায় করতে পারেনি তারা। একটি পেনাল্টির দাবি উঠলেও তা নাকচ করা হয়।

অন্যদিকে আর্সেনালও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল, কিন্তু তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

এই জয়ে ২০০৬ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জায়গা করে নিল আর্সেনাল। আগামী ৩০ মে বুদাপেস্টে তারা বায়ার্ন মিউনিখ অথবা পিএসজির মুখোমুখি হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুই দশক পর চ্যাম্পিয়নস লীগের ফাইনালে আর্সেনাল

সর্বশেষ আপডেট ১১:১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬