ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘দুই ঘণ্টায় ওসি-মেজর বদলি করেছি’—জামায়াত এমপি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৪৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 71

পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বক্তব্যে তিনি নিজের প্রভাব ও ক্ষমতার কথা তুলে ধরে ওসি ও সেনাবাহিনীর এক মেজরকে বদলির দাবি করেন।

পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়নে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘দুই ঘণ্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, দুই ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর মেজরকে এখান থেকে চেইঞ্জ করেছি। শুধু ভোটে নয়, পাওয়ারেও এমপি হয়েছি।’ তিনি আরও বলেন, ‘পাওয়ার দেখাইবে পাঁচ লাখ মানুষ।’

বক্তৃতায় তিনি নিজের রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে বলেন, ‘শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস, তা নতুন করে দেখানোর দরকার নেই।’ একইসঙ্গে বিরোধীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারিও দেন।

বাউফলের বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি এলাকাটিকে ‘মূর্খ ও জাহেলের দেশ’ বলে উল্লেখ করেন এবং আদর্শিক বাউফল গড়ার জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা জানান।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, জনগণের মৌলিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাও জরুরি। তার দাবি, এসবের অভাবই ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের অন্যতম কারণ।

ভাইরাল ভিডিও নিয়ে সোমবার (১ জুন) প্রতিক্রিয়ায় শফিকুল ইসলাম মাসুদ বলেন, তার পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা ও অশালীন’ প্রচারণার জবাব দিতেই তিনি কঠোর ভাষা ব্যবহার করেছেন। তবে বক্তব্যের ইতিবাচক ও গঠনমূলক অংশগুলো প্রচার করা হচ্ছে না বলেও অভিযোগ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘দুই ঘণ্টায় ওসি-মেজর বদলি করেছি’—জামায়াত এমপি

সর্বশেষ আপডেট ০৮:৪৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬