ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘমেয়াদি সংবিধান সংশোধন চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:১৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 55

স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার সংবিধানে এমন দীর্ঘমেয়াদি সংশোধন আনতে চায়, যাতে ভবিষ্যতে একই ধরনের সাংবিধানিক জটিলতা বারবার তৈরি না হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের প্রতিটি সংশোধনই একেকটি সংস্কারের অংশ। তাই সরকার এমন পরিবর্তন চায়, যা দীর্ঘমেয়াদে কার্যকর হবে এবং ভবিষ্যতে একই ধরনের সংকটের পুনরাবৃত্তি রোধ করবে। তিনি বলেন, ‘জুলাই বারবার আসে না। তাই আমাদের এমন সংস্কার করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয়।’

জুলাই আন্দোলন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আন্দোলনের কৃতিত্ব নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতা থাকলেও বিএনপি প্রতিযোগিতা করছে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে। তাঁর দাবি, সরকার জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করবে।

আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ বিষয়ে দেশের মানুষের মধ্যে একটি ঐক্য রয়েছে। সংসদের ভেতরে ও বাইরে রাজনৈতিক মতপার্থক্য ও বিতর্ক থাকতে পারে, তবে আওয়ামী লীগের পুনরাগমন ঠেকানোর প্রশ্নে সবাই একমত বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীর্ঘমেয়াদি সংবিধান সংশোধন চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৪:১৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬