ঢাকা ০২:১০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দীনেশ ত্রিবেদী ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:১৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / 94

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী শিগগিরই দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এরই অংশ হিসেবে তিনি ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে আনুষ্ঠানিক নিয়োগপত্র গ্রহণ করেছেন।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে নিয়োগপত্র গ্রহণের মাধ্যমে দীনেশ ত্রিবেদীর নতুন কূটনৈতিক দায়িত্বের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়। ঢাকায় পৌঁছানোর পর তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করবেন, যা পরবর্তী ধাপে তার দায়িত্ব গ্রহণের পথ খুলে দেবে।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন জানিয়েছে, তিনি দ্রুতই নতুন দায়িত্বে যোগ দেবেন।

দীনেশ ত্রিবেদী ভারতের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন। সাবেক রেলমন্ত্রী হিসেবে তিনি মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন। ২০১২ সালে রেল বাজেট সংক্রান্ত প্রস্তাব ঘিরে রাজনৈতিক বিতর্কের পর তিনি পদত্যাগ করেন।

পরবর্তীতে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। পশ্চিমবঙ্গ ও গুজরাট থেকে সংসদের দুই কক্ষেই তার প্রতিনিধিত্বের অভিজ্ঞতা রয়েছে।

২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছাড়ার পর তিনি বিজেপিতে যোগ দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীনেশ ত্রিবেদী ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার

সর্বশেষ আপডেট ১০:১৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬