ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

প্রমোদ কুমার মুৎসুদ্দী,দীঘিনালা, খাগড়াছড়ি
  • সর্বশেষ আপডেট ০৫:০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / 109

মহামানব গৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা-২৫৭০ বুদ্ধাব্দ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, দীঘিনালা উপজেলা শাখার আয়োজনে শোভাযাত্রাটি বের হয়। বৌদ্ধ ভিক্ষু, শ্রমণ ও পুণ্যার্থীদের অংশগ্রহণে মুখরিত শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মাথায় ছিল বুদ্ধ পূর্ণিমার তাৎপর্যমণ্ডিত টুপি। হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা, বৌদ্ধ ধর্মীয় পতাকা ও রঙিন বেলুন। ব্যানারে লেখা ছিল, “মহামানব গৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা-২৫৭০ বুদ্ধাব্দ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা”।

উল্লেখ্য, বৈশাখী পূর্ণিমার এই তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ লাভ করেন। এ কারণে বৌদ্ধ সম্প্রদায়ের কাছে দিনটি ‘ত্রি-স্মৃতি বিজড়িত’ বুদ্ধ পূর্ণিমা হিসেবে বিশেষ তাৎপর্যপূর্ণ।

পার্বত্য ভিক্ষু সংঘের নেতৃবৃন্দ জানান, গৌতম বুদ্ধের অহিংসা, মৈত্রী ও সাম্যের বাণী সবার মাঝে ছড়িয়ে দিতে এবং বিশ্বশান্তি কামনায় প্রতিবছর এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে স্থানীয় বিহারে বিশেষ প্রার্থনা, পঞ্চশীল গ্রহণ ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সংঘের ভিক্ষুগণ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন বয়সী পুণ্যার্থীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীঘিনালায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

সর্বশেষ আপডেট ০৫:০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬