দীঘিনালায় প্রবারণা পূর্ণিমায় পুণ্যানুষ্ঠান

- সর্বশেষ আপডেট ০৬:২৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / 159
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী সর্বজনীন শালবন বৌদ্ধ বিহারে শুভ প্রবারণা পূর্ণিমা ২৫৭০ বুদ্ধাব্দ উপলক্ষে মহতি পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় আয়োজিত এ অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়ুয়া সমাজ ও মন্দির কমিটির সভাপতি দেবপ্রিয় বড়ুয়া, হাসিনচনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মন্দির কমিটির সাধারণ সম্পাদক অজিত বড়ুয়া।
অনুষ্ঠানে দেব-মনুষ্যসহ সকল প্রাণীর মঙ্গল কামনায় বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, হাজার বাতি দান, পিণ্ডদান ও আকাশ প্রদীপ প্রজ্বালনসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়।
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে এলাকার বৌদ্ধ ধর্মাবলম্বীরা শান্তি, সম্প্রীতি ও সকল প্রাণীর কল্যাণ কামনায় প্রার্থনা করেন।































