দীঘিনালায় নারী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
- সর্বশেষ আপডেট ০৪:৫৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / 180
খাগড়াছড়ির দীঘিনালায় নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার দাবিতে নারী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মিসেস নীতি চাকমা।
সমাবেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা এবং সমাজে নারীবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তারা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্রসহ সমাজের সব স্তর থেকে সম্মিলিত উদ্যোগ নিতে হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সমর চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কনিকা চাকমা এবং গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য অনুপম চাকমা।
সমাবেশ শেষে নারী ও শিশুদের প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে একটি র্যালি বের করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার নারী এবং সংগঠনগুলোর নেতাকর্মীরা অংশ নেন।
আয়োজকরা জানান, নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ এবং নারীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

































