ঢাকা ০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় কৃষি উন্নয়ন সভা

প্রমোদ কুমার মুৎসুদ্দী দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৫:২৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 281

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কৃষি উন্নয়ন ও আধুনিক চাষাবাদের বিষয় নিয়ে আলোচনা সভা ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা সরাসরি অংশগ্রহণ করে তাদের সমস্যা ও অভিজ্ঞতা শেয়ার করেন।

পহেলা এপ্রিল , বুধবার দীঘিনালায় কৃষি সম্প্রসারণ বিষয়ক অনুষ্ঠান হয়। দীঘিনালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন স্বাগত বক্তব্যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি এবং লাভজনক চাষাবাদের গুরুত্ব জানান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নাছির উদ্দীন চৌধুরী। তিনি সরকারের বিভিন্ন প্রণোদনা ও সহায়তা কার্যক্রম যথাযথভাবে কাজে লাগানোর পরামর্শ দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. আহসানুল হক এইচ চৌধুরী এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল মতিন। তারা কৃষকদের সমস্যার সঙ্গে সম্ভাবনা নিয়ে আলাপ করেন।

স্থানীয় কৃষক আবু তাহেরসহ অন্যরা তাদের অভিজ্ঞতা ও চাষাবাদের সমস্যা তুলে ধরেন। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীঘিনালায় কৃষি উন্নয়ন সভা

সর্বশেষ আপডেট ০৫:২৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬