দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
- সর্বশেষ আপডেট ১২:৪৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / 113
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশ নেন।
সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা র্যালিতে যোগ দেন। পরে র্যালিটি দীঘিনালার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে সিএমবি মাঠে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে সিএমবি মাঠে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার শিক্ষা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে অংশ নেওয়া মুসল্লিরা ধর্মীয় স্লোগান ও নাতে রাসুল পরিবেশনের মাধ্যমে মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানান। এতে শিশু, তরুণ ও বয়োজ্যেষ্ঠসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি ছিল।
আলোচনা সভায় বক্তারা মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি, মানবিকতা ও ন্যায় প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন। তারা ব্যক্তিজীবনেও মহানবীর দেখানো আদর্শ অনুসরণের আহ্বান জানান।
আহলে সুন্নাত ওয়াল জামায়াত, দীঘিনালা, খাগড়াছড়ির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় আলেম-ওলামা, ধর্মীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।






























