ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দাম বাড়ার পর বন্ধ হচ্ছে এলপিজি বিক্রি

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩০:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 133

এলপিজি বিক্রি

ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। এ সিদ্ধান্ত কার্যকর হলে দুই দিন সিলিন্ডার গ্যাস কিনতে গিয়ে ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহকরা।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির সভাপতি সেলিম খান। তিনি জানান, এলপিজি ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে দুই দিন বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ৪ অক্টোবর দেশের বাজারে এলপিজির দাম বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটির নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়।

দাম বাড়ার পর এবার ব্যবসায়ীদের বিক্রি বন্ধের ঘোষণায় এলপিজির সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে ওই দুই দিন সারা দেশে এলপিজির সরবরাহ কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দাম বাড়ার পর বন্ধ হচ্ছে এলপিজি বিক্রি

সর্বশেষ আপডেট ০৩:৩০:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬