শিরোনাম
তেলের সংকট নেই, দাম বাড়বে না :সেতুমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৫:২৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / 154
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম নিশ্চিত করেছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।
তিনি সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও নারীদের জন্য নতুন শৌচাগার উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশের সব পেট্রোল পাম্পে পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে এবং কোথাও কোনো ঘাটতি নেই।
ঈদকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রার জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করলে অভিযোগের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও যোগ করেন, ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করতে পারবে না এবং এ ধরনের অভিযোগ সুনির্দিষ্টভাবে ধরা পড়লে সংশ্লিষ্ট গাড়ি ও মালিকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

































