ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক সরকারের শাসনে সংকট দেখছেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৩১:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 160

তারেক রহমান-শেখ হাসিনা

বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের শাসনে গুরুতর জাতীয় সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর অভিযোগ, বর্তমান সরকারের অধীনে দেশের গণতান্ত্রিক পরিসর সংকুচিত হয়েছে এবং উগ্রপন্থী শক্তি আবারও জায়গা করে নিয়েছে। গণতন্ত্র, আইনের শাসন ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের অংশ হিসেবে তিনি বাংলাদেশে ফিরতে চান।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা এসব কথা বলেন। সাক্ষাৎকারে তিনি বর্তমান সরকারের সমালোচনা করার পাশাপাশি দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ দিতে হবে। তাঁর মতে, দেশে ফিরে আসা হবে বাংলাদেশের জনগণের হাতে দেশকে ফিরিয়ে দেওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। চলতি বছরের সেপ্টেম্বরে তিনি বাংলাদেশে ফিরে কারাবরণ করতেও প্রস্তুত বলে জানিয়েছিলেন। তবে কীভাবে দেশে ফিরলে তা বাংলাদেশের জাতীয় স্বার্থ ও নাগরিকদের স্বার্থ সুরক্ষিত রাখবে, সেটিই বড় প্রশ্ন বলে উল্লেখ করেন তিনি।

পিটিআইকে শেখ হাসিনা বলেন, তিনি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে, তাদের অধিকার আদায়ে লড়াই করতে এবং গণতন্ত্র, নিরাপত্তা ও উন্নয়ন পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চান।

ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা

ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্তেরও সমালোচনা করেন শেখ হাসিনা। তিনি এ সিদ্ধান্তকে ‘অপরিপক্ব’ বলে অভিহিত করেন এবং দাবি করেন, এতে বাংলাদেশের জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেখ হাসিনার মতে, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের নতুন সুযোগ তৈরি করতে পারত। তাঁর বক্তব্য, ব্যক্তিগত প্রতিক্রিয়া কিংবা স্বল্পমেয়াদি রাজনৈতিক হিসাব-নিকাশের ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করা উচিত নয়।

বাংলাদেশের জন্য একটি পরিণত, ভারসাম্যপূর্ণ ও আত্মবিশ্বাসী পররাষ্ট্রনীতি প্রয়োজন বলেও মন্তব্য করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তারেক সরকারের শাসনে সংকট দেখছেন শেখ হাসিনা

সর্বশেষ আপডেট ০৮:৩১:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬