ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তামিম ইকবালকে প্রধান করে বিসিবি’র নতুন আহ্বায়ক কমিটি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৩৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / 51

সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ফাইল ছবি

নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অন্তর্বর্তীকালীন দায়িত্বে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি—সভাপতি তামিম ইকবাল।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান এই সিদ্ধান্তের কথা জানান। তার ভাষ্য, বিসিবির নির্বাচনী প্রক্রিয়ায় উল্লেখযোগ্য দুর্বলতা ও অনিয়মের অভিযোগ সামনে এসেছে, যা উপেক্ষা করা সম্ভব হয়নি।

তিনি বলেন, বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)কেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। ই-মেইলের মাধ্যমে বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত ব্যাখ্যা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, বোর্ড পরিচালনায় আপাতত ১১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি দায়িত্ব নেবে। এই কমিটি সর্বোচ্চ তিন মাসের মধ্যে নতুন নির্বাচিত কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করবে—এমন বাধ্যবাধকতা থাকছে।

এই সময়ের মধ্যে আহ্বায়ক কমিটি কার্যত নির্বাচিত বোর্ডের সমপর্যায়ের ক্ষমতা নিয়েই ক্রিকেট পরিচালনা করবে।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন—রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তামিম ইকবালকে প্রধান করে বিসিবি’র নতুন আহ্বায়ক কমিটি

সর্বশেষ আপডেট ০৫:৩৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬