ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে অন্তর্বর্তী সরকার: হোসেন জিল্লুর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৫৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 127

তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে অন্তর্বর্তী সরকার: হোসেন জিল্লুর

জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার তরুণদের সঠিক নেতৃত্ব দেওয়ার পরিবর্তে ক্ষমতার প্রতি আকর্ষণ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তার ভাষায়, সরকারের অন্যতম বড় ব্যর্থতা ছিল তরুণদের সঠিক দিকনির্দেশনা দিতে না পারা।

শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাজ্যের সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন পরিচালিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী গবেষণা কনসোর্টিয়াম সোয়াস অ্যান্টি-করাপশন এভিডেন্স। অনুষ্ঠানে অধ্যাপক মুশতাক খান ও অধ্যাপক পল্লবী রায় ‘এক-এগারো’ এবং জুলাই অভ্যুত্থান নিয়ে দুটি গবেষণাপত্র উপস্থাপন করেন।

হোসেন জিল্লুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানের পর বিপুল জনসমর্থন ও প্রত্যাশা নিয়ে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তার মতে, সরকার পুরোনো আমলাতান্ত্রিক কাঠামো ভাঙতে পারেনি, তরুণদের যথাযথ নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে এবং নিজেদের গঠিত সংস্কার কমিশনের সুপারিশও বাস্তবায়ন করেনি।

তিনি বলেন, সময়ের সঙ্গে তরুণদের মধ্যে ক্ষমতার প্রতি এক ধরনের আকর্ষণ তৈরি হয়েছে। কিন্তু তাদের দীর্ঘমেয়াদি নেতৃত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে তোলার পরিবর্তে সরকার ভিন্ন বার্তা দিয়েছে। এর ফলে সমাজে শিক্ষা ও যোগ্যতার মূল্যায়নও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সাবেক এই উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার বুঝতে পারেনি কখন সাহসী ও মৌলিক সংস্কারমূলক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। পরিবর্তনের সুযোগ থাকা সত্ত্বেও তারা নিরাপদ ও রক্ষণশীল পথ বেছে নেয়। ফলে পুরোনো প্রশাসনিক কাঠামো বহাল থাকে এবং প্রত্যাশিত সংস্কার বাস্তবায়িত হয়নি।

হোসেন জিল্লুর রহমানের ভাষ্য, সরকার সংস্কারের কথা বললেও নিজেদের গঠিত সংস্কার কমিশনের সুপারিশগুলোর প্রতি আন্তরিক ছিল না। তিনি দাবি করেন, কমিশনের সুপারিশ কার্যত উপেক্ষা করা হয়েছে।

আলোচনায় তিনি বলেন, জুলাই অভ্যুত্থান রাষ্ট্রসংস্কারের যে প্রত্যাশা সৃষ্টি করেছিল, আমলাতন্ত্রের সঙ্গে সরকারের সমঝোতার কারণে সেই লক্ষ্য পূরণে বড় বাধা তৈরি হয়েছিল।

তিনি আরও মন্তব্য করেন, সংস্কারের নামে কার্যকর উদ্যোগের বদলে একটি আনুষ্ঠানিক প্রক্রিয়াই অনুসরণ করা হয়েছে, যার ফলে সম্ভাবনাময় একটি সুযোগ পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে অন্তর্বর্তী সরকার: হোসেন জিল্লুর

সর্বশেষ আপডেট ০৮:৫৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬