ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্য গোপনে যুবদল থেকে বাদ আশিক মাদবর

নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর
  • সর্বশেষ আপডেট ০২:২৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 117

তথ্য গোপনে যুবদল থেকে বাদ আশিক মাদবর

শরীয়তপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক হিসেবে সুপারিশকৃত মো. আশিক মাদবর জিয়াকে তথ্য গোপনের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য গোপনের কারণে শরীয়তপুর জেলা যুবদলের সুপারিশকৃত আশিক মাদবরকে দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। তাঁদের নির্দেশক্রমে যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ৮ অক্টোবর কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনক্রমে আশিক মাদবরকে শরীয়তপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছিল। তাঁর নাম ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আশিক মাদবর আগে চরমোনাই পীরের রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্রসংগঠন ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে তিনি ইসলামী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা শাখার সভাপতি ছিলেন। এর আগে সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

পরে ২০২৪ সেশনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং ২০২৫ সেশনে কেন্দ্রীয় স্কুল ও কলেজ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন আশিক। সর্বশেষ ২০২৬ সেশনে তিনি কেন্দ্রীয় কমিটির দপ্তর ও যোগাযোগ সম্পাদক ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ইসলামী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা শাখার সভাপতি ইমন সরদার জানান, ২০২৬ সালের মার্চ থেকে আশিক মাদবরকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে, আশিক মাদবরের ফেসবুক প্রোফাইলে ইসলামী ছাত্র আন্দোলনের রাজনীতিতে সম্পৃক্ততার বিভিন্ন ছবি ও ভিডিও রয়েছে বলে জানা গেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন জেলায় সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার ছবিও তাঁর প্রোফাইলে রয়েছে।

এ বিষয়ে আশিক মাদবর আগে বলেছিলেন, তিনি একসময় ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তবে পরে অব্যাহতি নিয়েছেন। জুলাই যোদ্ধা হিসেবে যুবদল তাঁকে সম্মানিত করেছে উল্লেখ করে তিনি সেই সম্মান অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তথ্য গোপনে যুবদল থেকে বাদ আশিক মাদবর

সর্বশেষ আপডেট ০২:২৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬