ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি রুটে ১০০ ফ্লাইট বাতিল, দুশ্চিন্তায় ১৫ হাজার যাত্রী

বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০১:২৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 234

ফ্লাইট বাতিল

সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী ১০০টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। গত শনিবার থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত পাঁচ দিনে এসব ফ্লাইট বাতিল হওয়ায় নির্ধারিত সময়ে গন্তব্যে যেতে পারেননি ১৫ হাজার ৩৯৩ জন যাত্রী। তাঁদের মধ্যে অনেকের ছুটি শেষ হয়ে গেছে। কারও কারও ভিসা ও আকামার মেয়াদও শেষ হওয়ার পথে।

তবে সরকারের নির্দেশনা অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা ও মদিনা রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। এসব ফ্লাইটে আসন খালি থাকলে রিয়াদ ও দাম্মামগামী কিছু যাত্রীকে সৌদি আরবে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। তবে যাত্রীর তুলনায় এই সুযোগ সীমিত।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, বুধবার বিকেল পর্যন্ত ঢাকা থেকে রিয়াদ ও দাম্মাম রুটে মোট ১০০টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ৪১টি এবং ট্রানজিট ফ্লাইট ৫৯টি। এসব ফ্লাইটের যাত্রীরা নির্ধারিত সময়ে গন্তব্যে যেতে পারেননি।

বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল বা স্থগিত হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সাউদিয়া এয়ারলাইন্সের সাতটি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি রয়েছে।

অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি এবং এয়ার ইন্ডিয়ার দুটি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের সব ফ্লাইট স্থগিত করেছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সও ওই দুই রুটে ২১ অক্টোবর পর্যন্ত ফ্লাইট বাতিল করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ বলেন, স্থগিত ফ্লাইটের যাত্রীদের নিয়মিত প্রয়োজনীয় তথ্য দেওয়া হচ্ছে। বিমানের জেদ্দা ও মদিনা রুটে ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে। রিয়াদ ও দাম্মামগামী যাত্রীদের অনেকে বিকল্প হিসেবে এসব রুটে সৌদি আরবে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

তিনি আরও বলেন, যেসব যাত্রীর ভিসা বা আকামার মেয়াদ শেষ হওয়ার পথে, তাঁদের বিকল্প রুটের ফ্লাইটে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে এ সুযোগ নির্ভর করছে সংশ্লিষ্ট ফ্লাইটে আসন খালি থাকার ওপর।

ফ্লাইট বাতিল ও স্থগিতের কারণে যাত্রীরা অনিশ্চয়তায় পড়েছেন। বিশেষ করে ছুটি শেষে কর্মস্থলে ফেরার অপেক্ষায় থাকা প্রবাসী কর্মীদের পাশাপাশি যাঁদের ভিসা ও আকামার মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি, তাঁদের উদ্বেগ বাড়ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সৌদি রুটে ১০০ ফ্লাইট বাতিল, দুশ্চিন্তায় ১৫ হাজার যাত্রী

সর্বশেষ আপডেট ০১:২৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬