ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাসহ আশপাশে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল শিবপুর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:১৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 67

মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল শিবপুর

ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সোমবার ভোরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৫টা ৩২ মিনিটের দিকে অনুভূত এ ভূকম্পনের মাত্রা রিখটার স্কেলে ৩ দশমিক ০ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের ভূমিকম্পসংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়। রাজধানী ঢাকা থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের মাত্রা কম হওয়ায় ঢাকা ও আশপাশের এলাকায় অল্প সময়ের জন্য কম্পন অনুভূত হয়। এতে আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।

এখন পর্যন্ত ভূমিকম্পের কারণে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়ভাবে পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকাসহ আশপাশে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল শিবপুর

সর্বশেষ আপডেট ১১:১৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬