ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় ধাপে গ্রেপ্তার ৯৮ জন

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:১১:০১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / 295

দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের ফেজ-২–এর অংশ হিসেবে রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকার ৫ থানার মধ্যে শেরেবাংলা নগর থানা থেকে ৫০ জন, মিরপুর মডেল থানা থেকে ১১ জন, যাত্রাবাড়ী থানা থেকে ১২ জন, দারুস সালাম থানা থেকে ১৪ জন এবং রূপনগর থানার বিভিন্ন এলাকা থেকে ১১ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

শেরেবাংলা নগর থানা:
শেরেবাংলা নগর থানা পুলিশ দিনব্যাপী অভিযান চালিয়ে নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ৫০ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন দেলোয়ার হোসেন (৩৮), মো. শাহজাহান (৩২), জাহিদ হাসান হৃদয় (২৫), শরিফুল ইসলাম নিলয় (১৯), অপূর্ব ইসলাম (২২), বুলবুল আহামেদ (২৬), শাহেদ ভূঁইয়া (২০), মান্না হোসেন (২৫), দীপক হাজরা (২৬), ইয়াসিন আরাফাত অর্ণব (২৫), সৈয়দ আহম্মেদ শুভ (২৬) সহ আরও অনেকে।

মিরপুর মডেল থানা:
মিরপুর মডেল থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫০০ গ্রাম গাঁজা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মো. হাবিব (২০), নুর আলম মুন্সি (২৪), পারভেজ আহম্মেদ (৩৩), আক্তার হোসেন (৩৪) সহ আরও ৭ জন।

যাত্রাবাড়ী থানা:
যাত্রাবাড়ী থানার বিভিন্ন এলাকা থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি ছুরি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তৌহিদ (২৩), মো. জুয়েল (২৫), মো. পলাশ (২০), আরিফ হোসেন (২০) সহ আরও অনেকে।

দারুস সালাম থানা:
দারুস সালাম থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে ১৪ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মো. ইকরাম (২৬), শাহ আলম (৩৫), রাজু শেখ (৫০), খোকন মিয়া (৩৫), মো. রবিন (২০) সহ আরও ৯ জন।

রূপনগর থানা:
রূপনগর থানার বিভিন্ন এলাকা থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাব্বী হাসান (২৫), ফজলে রাব্বী (২৫), মো. জিহাদ (২৪), মো. রাসেল (২১), মো. আকবর (২২) সহ আরও অনেকে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ নিশ্চিত করেছে, অভিযানের মাধ্যমে অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকায় অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় ধাপে গ্রেপ্তার ৯৮ জন

সর্বশেষ আপডেট ০৫:১১:০১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬