ঢাকা ১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টেস্ট দল নিয়ে আশাবাদী সালাহউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৩০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 57

টেস্ট দল নিয়ে আশাবাদী সালাহউদ্দিন

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। চার ম্যাচে দুটি জয় ও একটি ড্র নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে নাজমুল হোসেন শান্তর দল। সামনে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চারটি কঠিন অ্যাওয়ে টেস্ট অপেক্ষা করছে। এই চ্যালেঞ্জে ভালো করতে পারলে বাংলাদেশ শীর্ষ তিনে জায়গা করে নিতে পারে বলে বিশ্বাস করেন বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান টেস্ট দলটি আগের যেকোনো সময়ের তুলনায় বেশি পরিণত ও ভারসাম্যপূর্ণ। ক্রিকেটাররা নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন, যা দলের সাফল্যের অন্যতম বড় শক্তি।

সালাহউদ্দিনের ভাষায়, “টেস্ট দল নিয়ে আমি সবসময় আশাবাদী। যারা এই সংস্করণে খেলছে, তারা নিজেদের ভূমিকা ও লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে। তারা অনেক বেশি গোছানো ক্রিকেট খেলে। তাই এই দলের ভালো না করার কোনো কারণ দেখি না।”

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, বিদেশের মাটিতে বাকি চারটি টেস্ট এবং দেশের চারটি ম্যাচে ভালো ফল করতে পারলে শীর্ষ তিনে জায়গা করে নেওয়া অসম্ভব নয়।

তবে সেই লক্ষ্য অর্জনের পথে প্রথম পরীক্ষাই অস্ট্রেলিয়া সফর। প্রায় ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। কঠিন কন্ডিশনের পাশাপাশি ইনজুরিও ভাবাচ্ছে দলকে। নিয়মিত পেসার নাহিদ রানা চোটের কারণে ইতোমধ্যে ছিটকে গেছেন। আর চোট কাটিয়ে দলে ফিরলেও প্রথম টেস্টে লিটন দাসের খেলা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা।

তবুও লিটনের আগেভাগে অস্ট্রেলিয়ায় যাওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সালাহউদ্দিন। তার মতে, আগে পৌঁছালে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ মিলবে এবং অনুশীলন ম্যাচ খেলতে পারলে দীর্ঘ বিরতির পর টেস্টে ফেরাটা সহজ হবে।

তিনি বলেন, “অভিজ্ঞতা কখনো নষ্ট হয় না। লিটন আগে যাচ্ছে, এটা খুব ভালো সিদ্ধান্ত। সেখানে গিয়ে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে। গত ৪৫ দিনে সে কোনো ম্যাচ খেলেনি। অনুশীলন ম্যাচে খেলতে পারলে টেস্টে ফেরাটা অনেক সহজ হবে।”

অন্যদিকে নাহিদ রানাকে না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেন সালাহউদ্দিন। তিনি জানান, অস্ট্রেলিয়ার ব্যাটারদের বিপক্ষে নাহিদের গতি ও বাউন্সার কতটা কার্যকর হয়, তা দেখার অপেক্ষায় ছিলেন তিনি। তবে এই অনুপস্থিতিতে হতাশ না হয়ে দলে থাকা বোলারদের ওপরই আস্থা রাখছেন।

তার বিশ্বাস, পরিকল্পনা অনুযায়ী শৃঙ্খলিত ও বুদ্ধিদীপ্ত বোলিং করতে পারলে বর্তমান বোলিং ইউনিটও অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ভালো ফল এনে দিতে সক্ষম হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

টেস্ট দল নিয়ে আশাবাদী সালাহউদ্দিন

সর্বশেষ আপডেট ১১:৩০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬