ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাউদ্দিন

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৩২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 50

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাউদ্দিন

দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি হিসেবে টানা পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন। প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা ভোটেই নতুন মেয়াদের জন্য দায়িত্ব পান।

শনিবার (১ আগস্ট) ভুটানে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। গঠনতন্ত্র অনুযায়ী কংগ্রেস তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, কোনো পদে প্রার্থীর সংখ্যা শূন্যপদের সমান বা তার কম হলে কংগ্রেসের অনুমোদনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়। সেই বিধান অনুযায়ী আরও একটি মেয়াদের জন্য সভাপতি পদে দায়িত্ব পেলেন ৭১ বছর বয়সী এই ক্রীড়া সংগঠক।

২০০৯ সাল থেকে টানা সাফের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন কাজী সালাউদ্দিন। তবে বয়সসীমা নিয়ে গঠনতান্ত্রিক বিধিনিষেধ থাকায় এবার তার প্রার্থিতা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

পরে গত বছর শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত সাফের বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্র সংশোধন করে ৭০ বছর বয়সসীমার বাধ্যবাধকতা বাতিল করা হয়। এর ফলে আবারও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পান তিনি।

নতুন কার্যনির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও বেড়েছে। বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ প্রথমবারের মতো সাফের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সহসভাপতি পদে শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে এবং নির্বাহী কমিটির সদস্য হিসেবে মালদ্বীপের হুসাইন শাফিউও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাউদ্দিন

সর্বশেষ আপডেট ০৩:৩২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬