ঢাকা ০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০২:০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 127

টাঙ্গুয়ার হাওর

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আশিষ কুমার রায় (৫১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ট্যাকেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশিষ কুমার রায় মাগুরা সদর উপজেলার ছোট দোয়ারপাড়া শাহাপাড়া এলাকার প্রফুল্ল রায়ের ছেলে। তিনি পেশায় একজন আর্টিস্ট ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ছয়জনের একটি দল ‘হৈমন্তী’ হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যান। দিনভর হাওরে ঘোরাঘুরি ও গোসল শেষে বিকেলে তারা ট্যাকেরঘাট নৌকা ঘাটে যান। পরে সেখান থেকে শহীদ সিরাজ লেক এলাকায় ঘুরতে বের হন।

মাগরিবের নামাজের আগে শহীদ সিরাজ লেক থেকে ট্যাকেরঘাটে ফেরার পথে আশিষ হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। স্থানীয় কয়েকজন তার মোবাইল ফোন নিয়ে সঙ্গে থাকা বন্ধুদের বিষয়টি জানান। পরে স্থানীয়রা তাকে এক পল্লিচিকিৎসকের কাছে নিয়ে গেলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

এরপর স্পিডবোটে করে আশিষকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‘হৈমন্তী’ হাউসবোটের ম্যানেজার রাশেদুল ইসলাম বলেন, সকালে ছয়জন পর্যটক বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর বাজার নৌকা ঘাট থেকে হাউসবোটে ওঠেন। সারাদিন টাঙ্গুয়ার হাওর ঘোরার পর বিকেলে তারা ট্যাকেরঘাটে যান। সেখান থেকে শহীদ সিরাজ লেক ঘুরে ফেরার পথে আশিষ অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

নিহতের বন্ধু রাজ শেখর বণিক বলেন, বিকেলে তারা সবাই শহীদ সিরাজ লেক এলাকার টিলাগুলোতে ঘোরাঘুরি করছিলেন। একপর্যায়ে আশিষকে দেখতে না পেয়ে তাকে ফোন দেওয়া হয়। তিনি ফোন না ধরলেও পরে তার ফোন থেকেই তাদের কাছে কল আসে। তখন তারা জানতে পারেন, আশিষ অসুস্থ হয়ে পড়ে আছেন। দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএফপিও ডা. নওশাদ আহমেদ বলেন, হাসপাতালে আনার আগেই ওই পর্যটকের মৃত্যু হয়েছিল। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে পর্যটকের মৃত্যু

সর্বশেষ আপডেট ০২:০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬