ঝড়ে ঢাকায় নামতে পারেনি দুই বিমান
- সর্বশেষ আপডেট ০৩:৩১:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / 86
বৈরী আবহাওয়া ও ঝড়ো হাওয়ার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। এর মধ্যে একটি আন্তর্জাতিক ফ্লাইট কলকাতায় চলে যায়, আর চট্টগ্রাম থেকে আসা একটি অভ্যন্তরীণ ফ্লাইট ফিরে যায় আগের গন্তব্যে।
সোমবার (২৫ মে) দুপুরের দিকে চীনের গুয়াংজু থেকে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় অবতরণের চেষ্টা করেও বৈরী আবহাওয়ার কারণে কিছুক্ষণ আকাশে চক্কর দিয়ে ভারতের কলকাতার উদ্দেশে রওনা হয়।
একই সময়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণের শেষ মুহূর্তে নামতে না পেরে পুনরায় চট্টগ্রামে ফিরে যায়।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, ঝড়ের কারণে কাতার এয়ারওয়েজ, ইউএস-বাংলা এয়ারলাইন্স, থাই এয়ারওয়েজসহ আরও কয়েকটি ফ্লাইটের অবতরণ বিলম্বিত হয়। পরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে দুপুর সাড়ে ১২টার পর ধাপে ধাপে ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
































