ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের সংকট নেই: মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:২২:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / 55

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সরকারের দাবি, পর্যাপ্ত মজুদ থাকায় আগস্ট মাসেও জ্বালানি তেল সরবরাহে কোনো সমস্যা হবে না।

একই সঙ্গে জ্বালানি তেল নিয়ে গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

বুধবার (২২ জুলাই) সচিবালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে দেশে ৩১ দিনের ডিজেল, ৩৬ দিনের অকটেন, ২০ দিনের পেট্রোল, ২০ দিনের জেট ফুয়েল এবং ২৫ দিনের ফার্নেস অয়েলের মজুদ রয়েছে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আরও ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন এবং আগস্টে অতিরিক্ত ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে জ্বালানি তেল ও গ্যাসের সংকট নিয়ে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় মুখপাত্র দাবি করেন, দেশে সংকটের ধারণা তৈরি করতে জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা চলছে।

প্রাকৃতিক গ্যাসের বিষয়ে তিনি জানান, দেশে প্রতিদিন প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ করা সম্ভব হচ্ছে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এই ঘাটতি দীর্ঘদিনের হলেও নতুন সরকার গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদারের উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, একটি এলএনজির ভাসমান টার্মিনালে (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে। এর প্রভাবে কিছু সিএনজি স্টেশনে যানবাহনের চাপ বেড়েছে। তবে আগামী দুই দিনের মধ্যে ত্রুটি মেরামত হয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জ্বালানি তেলের সংকট নেই: মন্ত্রণালয়

সর্বশেষ আপডেট ০৬:২২:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬