ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা শিল্পকলায় নিয়মিত দেখানো হবে সিনেমা

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:০৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 81

ডা. জাহেদ উর রহমান

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে দর্শনীর বিনিময়ে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনের কার্যক্রম শুরু হয়েছে। নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় শনিবার (১৫ আগস্ট) জাতীয় নাট্যশালা মিলনায়তনে তিনটি চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।

উদ্বোধনী দিনে দর্শকদের জন্য প্রদর্শিত হয় ‘দ্য ইউনিভার্সিটি অব চাংখারপুল’, ‘মাস্তুল’ ও ‘রইদ’।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি বিভাগের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, শনিবার থেকেই কার্যক্রমটির যাত্রা শুরু হলো। খুব শিগগিরই ঢাকাসহ পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে দর্শনীর বিনিময়ে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

চলচ্চিত্রের মানোন্নয়ন ও প্রদর্শনী কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী। অনুষ্ঠানে বিভাগের উপপরিচালক সরকার জিয়াউদ্দিন আহাম্মদও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনের প্রদর্শনী শুরু হয় বিকেল সাড়ে ৩টায় নির্মাতা আকাশ হকের চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চাংখারপুল’ প্রদর্শনের মধ্য দিয়ে। এরপর সন্ধ্যা ৬টায় নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামানের ‘মাস্তুল’ এবং রাত ৮টায় নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ প্রদর্শিত হয়।

তিনটি চলচ্চিত্রের প্রদর্শনীতেই দর্শকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নতুন এই উদ্যোগকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই চলচ্চিত্র প্রদর্শনী কার্যক্রমের সমন্বয়কের দায়িত্বে ছিলেন মো. ইকরামুল ইসলাম।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জেলা শিল্পকলায় নিয়মিত দেখানো হবে সিনেমা

সর্বশেষ আপডেট ১১:০৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬