ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
পুলিশ মোতায়েন

জিএম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৪১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 115

জিএম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে একদল ব্যক্তি বাসার সামনে জড়ো হয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে জানালার কাচ ভেঙে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও হামলাকারীদের কাউকে পায়নি। পরে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

হামলার বিষয়ে জি এম কাদের বলেন, সকালে নাশতা করার সময় হঠাৎ বাসার চারদিক থেকে ঢিল ছোড়া শুরু হয়। সকাল হওয়ায় তখন বাসায় লোকজন কম ছিলেন। ইটপাটকেলের আঘাতে জানালার কাচ ভেঙে ড্রয়িংরুমে ছড়িয়ে পড়ে। তবে বাসার গেটে তালা থাকায় কেউ ভেতরে প্রবেশ করতে পারেননি।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, বেলা ১১টার দিকে অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে জি এম কাদেরের বাসায় হামলার খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ততক্ষণে হামলাকারীরা চলে গিয়েছিলেন।

ওসি বলেন, ‘সাধারণ জনতা’ ব্যানারে ৩০ থেকে ৪০ জন ব্যক্তি বাসার বাইরে থেকে ঢিল ছুড়ে ভাঙচুর চালান। কেউ বাসার ভেতরে প্রবেশ করতে পারেননি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তার জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, হামলার সময় জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন ‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’ ব্যানারের কয়েকজন ব্যক্তি। জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে তাঁরা জি এম কাদেরকে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার দাবি জানান।

বিক্ষোভকারীরা বাসার সামনের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। তাঁদের অভিযোগ, জাতীয় পার্টির নেতৃত্ব ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। এসব অভিযোগের বিষয়ে জি এম কাদেরের বক্তব্য পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পুলিশ মোতায়েন

জিএম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

সর্বশেষ আপডেট ০১:৪১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬