ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় প্রেস ক্লাব সদস্য শাহেদ কামাল আর নেই

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 52

জাতীয় প্রেস ক্লাবের প্রবীণ সদস্য ও বর্ষীয়ান সাংবাদিক শাহেদ কামাল শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

আগামীকাল দুপুর আড়াইটায় জাতীয় প্রেস ক্লাবে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

প্রয়াত শাহেদ কামাল ছিলেন কবি বেগম সুফিয়া কামালের পুত্র। ১৯৫৭ সাল থেকে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৭৬ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাতীয় প্রেস ক্লাব সদস্য শাহেদ কামাল আর নেই

সর্বশেষ আপডেট ০৯:৫৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬