ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ঐক্য ছাড়া উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 33

জাতীয় উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য বিভাজন নয়, বরং ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রতিশোধ কিংবা অযথা রাজনৈতিক বিতর্ক দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের অনুষ্ঠানে ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।

তারেক রহমান বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্ধৃতি টেনে বলেন, “জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা”—এই নীতিই রাষ্ট্র গঠনের মূল ভিত্তি হওয়া উচিত। মতপার্থক্য থাকলেও তা যেন কখনো শত্রুতায় রূপ না নেয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের সাম্প্রতিক আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের আত্মত্যাগই আজকের রাষ্ট্রের ভিত্তি তৈরি করেছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

ইতিহাস ও জাতীয় নেতৃত্ব প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, রাজনৈতিক স্বার্থে জাতীয় নেতাদের অবদান অস্বীকার করা বা অবমূল্যায়ন করা দেশের জন্য ক্ষতিকর হতে পারে।

বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্যে তিনি বলেন, অর্থনীতি ও শাসন ব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে অগ্রাধিকার দিতে হচ্ছে আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন ও কর্মসংস্থান সৃষ্টিকে। শিক্ষা খাতের সংকট নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং আধুনিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দেন।

জ্বালানি ও বৈশ্বিক অর্থনৈতিক চাপ প্রসঙ্গে তিনি বলেন, জনগণের স্বার্থে সরকার ভর্তুকির মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে এবং অপ্রয়োজনীয় ব্যয় কমানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে তিনি পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের অবদানকে দেশের জন্য গৌরবজনক বলে উল্লেখ করেন এবং তাঁদের দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাতীয় ঐক্য ছাড়া উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৯:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬