ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৪৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 77

ঈদুল ফিতরের নামাজ আয়োজন উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহে প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির প্রশাসক আবদুস সালাম জানিয়েছেন, এবারের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

সোমবার (১৬ মার্চ) জাতীয় ঈদগাহের প্রস্তুতি পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন। তবে প্রতিকূল আবহাওয়া, বিশেষ করে বৃষ্টি হলে প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে এবং প্রয়োজনে সময়সূচিতেও পরিবর্তন আনা হতে পারে।

নামাজে অংশ নিতে আসা মুসল্লিদের জন্য ঈদগাহ এলাকায় নানা ধরনের সুবিধা রাখা হয়েছে। গরম আবহাওয়ার কথা বিবেচনায় রেখে কিছু অংশে শীতল পরিবেশ তৈরির ব্যবস্থা করা হবে।

পাশাপাশি পর্যাপ্ত ফ্যান ও আলোর ব্যবস্থা থাকবে। ওযুখানা, ভ্রাম্যমাণ টয়লেট, প্রাথমিক চিকিৎসা সেবা এবং নারীদের জন্য আলাদা প্রবেশপথও রাখা হয়েছে।

ডিএসসিসির প্রশাসক আরও জানান, জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায়ের জন্য নগরবাসীকে নির্ধারিত সময়ের মধ্যেই উপস্থিত হওয়ার অনুরোধ করা হচ্ছে।

নিরাপত্তার স্বার্থে প্রবেশের সময় সবাইকে নির্দেশনা মেনে চলতে হবে এবং এমন কোনো বস্তু সঙ্গে আনা যাবে না, যা নিরাপত্তা ব্যবস্থায় বিঘ্ন ঘটাতে পারে।

পরিদর্শনকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত

সর্বশেষ আপডেট ০৯:৪৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬