ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতির আকাঙ্ক্ষা মাথায় রেখে এবারের বাজেট: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:২৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 64

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

দেশের আপামর জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবারের নতুন বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন নবনিযুক্ত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনের উদ্দেশ্যে জাতীয় সংসদের দিকে রওনা হওয়ার প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘দীর্ঘ সময় পর দেশে একটি সম্পূর্ণ গণতান্ত্রিক ও নির্বাচিত সরকারের অধীনে এই প্রথম জাতীয় বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে। স্বাভাবিকভাবেই এই বাজেটকে ঘিরে দেশের সাধারণ মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাও অনেক বেশি।

অর্থমন্ত্রী আরও যোগ করেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নকে মূল ভিত্তি ধরে এবারের বাজেটের প্রতিটি বিষয় অত্যন্ত নিখুঁতভাবে নির্ধারণ করা হয়েছে।

বাজেটের অন্তর্ভুক্তি ও লক্ষ্য নিয়ে কথা বলতে গিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের হতদরিদ্র, সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সব শ্রেণির মানুষের অর্থনৈতিক অধিকারের কথা বিবেচনা করে এই বাজেট সাজানো হয়েছে। রাষ্ট্রের সীমিত সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের প্রতিটি নাগরিককে স্বস্তি দেওয়াই এই বাজেটের মূল দর্শন।

তিনি জোর দিয়ে বলেন, প্রতিটি নাগরিকের অর্থনৈতিক নিরাপত্তাকে এই বাজেটের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে একটি টেকসই ও স্থিতিশীল কাঠামোর দিকে এগিয়ে যাওয়ার একটি সুনির্দিষ্ট ও আন্তরিক প্রচেষ্টা এই বাজেটে প্রতিফলিত হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাতির আকাঙ্ক্ষা মাথায় রেখে এবারের বাজেট: অর্থমন্ত্রী

সর্বশেষ আপডেট ১১:২৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬