ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাজিরায় দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর
  • সর্বশেষ আপডেট ০৮:০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 88

জাজিরায় দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, নিহত ১

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে মান্নান সরদার (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রিপন মোল্লা নামে এক ব্যক্তির হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মান্নান সরদার পার্শ্ববর্তী সেনেরচর ইউনিয়নের চরধুপুর চরকান্দি এলাকার মৃত আলিউদ্দিন সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাউখোলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রেজাউল শিকদার ও তাঁর সমর্থকদের সঙ্গে তমিজ খাঁ ও তাঁর সমর্থকদের বিরোধ চলছিল। এর জেরে সোমবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত মান্নান সরদারকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে, তমিজ খাঁর পক্ষের সমর্থক রিপন মোল্লাও ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হন। তাঁর হাতের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমান বাদশাহ বলেন, বোমা বিস্ফোরণের আঘাত নিয়ে দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে একজনের হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়। অপরজনকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়েছে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, জাজিরায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাজিরায় দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, নিহত ১

সর্বশেষ আপডেট ০৮:০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬