ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানি হামলায় নিহত দুই মার্কিন সেনার পরিচয় প্রকাশ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:২৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / 37

জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের হামলায় নিহত দুই মার্কিন সেনাসদস্যের পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)।

হামলায় আহত আরও কয়েকজন সেনা চিকিৎসাধীন রয়েছেন। কয়েক মাসের বিরতির পর ইরানি হামলায় মার্কিন সেনা নিহতের এ ঘটনায় মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, নিহত দুই সেনা হলেন ২৫ বছর বয়সী ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান এবং ১৯ বছর বয়সী প্রাইভেট ইসাবেলা গঞ্জালেস।

প্রতিরক্ষা দপ্তর জানায়, টেক্সাসের বাসিন্দা গঞ্জালেস গত শুক্রবার (১৭ জুলাই) হামলায় ঘটনাস্থলেই নিহত হন। অন্যদিকে হাওয়াই থেকে দায়িত্ব পালন করতে আসা ফিহান গুরুতর আহত হওয়ার পর শনিবার (১৮ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ফিহানের পরিবারের সদস্যরা জানিয়েছেন, এই মিশন শেষ করে দেশে ফিরে বিয়ের পরিকল্পনা ছিল তার।

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) শনিবার এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে। পেন্টাগনও নিশ্চিত করেছে, দুই সেনা শত্রুপক্ষের সরাসরি হামলায় নিহত হয়েছেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হামলায় আরও কয়েকজন সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও অন্যরা এখনও চিকিৎসাধীন রয়েছেন।

মার্কিন সামরিক কর্মকর্তাদের তথ্যমতে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ড্রোন প্রতিহত করার অভিযান এবং নিখোঁজ সেনাদের দেহাবশেষ উদ্ধারের সময়ও প্রাণহানির ঘটনা ঘটেছে। সব মিলিয়ে চলমান সংঘাতে মার্কিন বাহিনীর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।

গত মার্চের পর এই প্রথম ইরানি হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা ঘটল। কয়েক সপ্তাহ পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও সম্প্রতি আবারও সংঘাত তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ও পরিবহন অবকাঠামোতে হামলা জোরদার করেছে, আর এর জবাবে ইরানও বিভিন্ন আঞ্চলিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।

তবে উত্তেজনা বাড়লেও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ওয়াশিংটন আলোচনার পথ এখনও খোলা রেখেছে। একই সঙ্গে ইরানের পক্ষ থেকেও সংলাপের বিষয়ে ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিহত দুই সেনার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এ ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরানি হামলায় নিহত দুই মার্কিন সেনার পরিচয় প্রকাশ

সর্বশেষ আপডেট ০৮:২৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬