শিরোনাম
জনগণের উপকারই বিএনপির রাজনীতি
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৫:০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / 124
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপির রাজনীতি মানেই সরাসরি মানুষের কল্যাণ নিশ্চিত করা। দলের প্রতিটি কার্যক্রমের মূল লক্ষ্যই জনগণের সুবিধা করা।
সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি জানান, এই খালের মাধ্যমে ৩১ হাজার কৃষক সেচ পানির সুবিধা পাবেন এবং ১২০০ হেক্টর জমিতে সেচের কাজ সম্ভব হবে। এতে প্রায় সাড়ে তিন লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন।
দুপুর সাড়ে ১২টায় সাহাপাড়ার খাল খনন কার্যক্রম উদ্বোধনের সঙ্গে সঙ্গে ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলার খাল খনন প্রকল্পও চালু করা হয়
































