ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:২৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 89

স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সারদার আদলে একটি পুলিশ একাডেমি নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই এলাকায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও নির্মাণ করা হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে রোহিঙ্গা সমস্যা ও চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি এবং এর পাশেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার নির্মাণ করা হবে। সলিমপুরের সন্ত্রাসীদের হটিয়ে সেখানে সুশাসন নিশ্চিত করা হবে।

রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যাম্পগুলোতে মাদক কারবার ও মানবপাচারের মতো অপরাধ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এ পরিস্থিতিতে রঙ্গিখালী ও নোয়াখালী পাড়ায় দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ক্যাম্পের বিভিন্ন এলাকা সিসিটিভির আওতায় আনা হবে।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব। জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতায় তাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি

সর্বশেষ আপডেট ০৬:২৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬