ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রী ধর্ষণে সহায়তার অভিযোগে মাদ্রাসাশিক্ষকের স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাভার
  • সর্বশেষ আপডেট ০৩:১৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / 159

ছাত্রী ধর্ষণে সহায়তার অভিযোগে মাদ্রাসাশিক্ষকের স্ত্রী গ্রেপ্তার

ঢাকার সাভারে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ আব্দুল বারীর বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষণে সহায়তা ও ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে তাঁর স্ত্রী এবং মাদ্রাসার পরিচালক তোহফাতুল জান্নাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকে মূল অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকার তোহফাতুল জান্নাহ মহিলা মাদ্রাসার একটি কক্ষে এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, বুধবার সকালে মাদ্রাসার একটি কক্ষে ওই ছাত্রীকে ধর্ষণ করেন আব্দুল বারী। পরে ঘটনাটি ধামাচাপা দিতে তাঁর স্ত্রী তোহফাতুল জান্নাহর মাধ্যমে ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। অভিযোগ অনুযায়ী, সন্ধ্যা পর্যন্ত ছাত্রীকে মাদ্রাসার ভেতরে আটকে রাখা হয় এবং কাউকে কিছু জানালে হত্যার হুমকি দেওয়া হয়।

পরে মাদ্রাসার এক নারী কর্মীর সহযোগিতায় সেখান থেকে বের হয়ে বাড়ি ফেরে মেয়েটি। এরপর দাদার কাছে ঘটনার বিস্তারিত জানায় সে। ভুক্তভোগীর পরিবারের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এ ঘটনার জেরে বুধবার রাতে স্থানীয় লোকজন মাদ্রাসা ও শিক্ষকের বাসভবন ঘেরাও করেন। এ সময় অভিযুক্তের স্ত্রী ও ছেলেকে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ লোকজন পুলিশের কাজে বাধা দেন বলে জানা গেছে। একপর্যায়ে রাত ৭টার দিকে মাদ্রাসা ও শিক্ষকের বাসভবনের দুটি কক্ষে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ৯টার দিকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অবরুদ্ধ পুলিশ সদস্য, তোহফাতুল জান্নাহ ও তাঁর ছোট ছেলেকে উদ্ধার করে থানায় নেওয়া হয়। নতুন করে বিশৃঙ্খলা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দা মতিউর রহমান অন্য ছাত্রীদের বরাত দিয়ে অভিযোগ করেন, তোহফাতুল জান্নাহ শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে মাদ্রাসার ছাত্রীদের তাঁর স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে চাপ দিতেন। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ভুক্তভোগী ছাত্রীর দাদার দায়ের করা মামলায় তোহফাতুল জান্নাহকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মূল অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি ঘটনায় তাঁর স্ত্রীর সুনির্দিষ্ট ভূমিকা কী ছিল, তা জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত করে দেখা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ছাত্রী ধর্ষণে সহায়তার অভিযোগে মাদ্রাসাশিক্ষকের স্ত্রী গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৩:১৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬