ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসায় ভাঙচুর-আগুন

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  • সর্বশেষ আপডেট ০৬:৩০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / 141

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসায় ভাঙচুর-আগুন

পাবনা সদর উপজেলায় এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মহিলা কওমি মাদ্রাসার পরিচালককে আটক করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা মাদ্রাসা ও অভিযুক্ত শিক্ষকের থাকার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের দড়িভাউডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে ভোরে ওই গ্রামের নুরে মদিনা মহিলা কওমি মাদ্রাসায় ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে।

আটক আবু ইউসুফ পাবনা সদরের সাদুল্লাপুর ইউনিয়নের খালিশপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। তিনি নুরে মদিনা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক। মাদ্রাসাটিতে প্রায় ১৫০ জন ছাত্রী রয়েছে।

অভিযোগ অনুযায়ী, শুক্রবার ফজরের আজানের আগে এক ছাত্রী শৌচাগারে যাওয়ার জন্য কক্ষ থেকে বের হলে আবু ইউসুফ তাকে জোর করে একটি কক্ষে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। ছাত্রীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষক পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন।

ওই ছাত্রীর আরও অভিযোগ, এর আগেও তাকে একাধিকবার অচেতন করে ধর্ষণ করা হয়েছে। এ জন্য চেতনানাশক পদার্থ ব্যবহার করা হতো বলে দাবি করেছে সে। ঘটনার পর তাকে জন্মনিয়ন্ত্রণের ওষুধ খাওয়ানো হতো বলেও অভিযোগ করেছে ওই ছাত্রী। মাদ্রাসার আরও কয়েকজন ছাত্রীর সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি তার। বিষয়টি কাউকে জানালে বিভিন্নভাবে হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ করেছে সে। অভিযুক্ত শিক্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে ওই ছাত্রী।

এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উত্তেজিত লোকজন মাদ্রাসা ও অভিযুক্ত শিক্ষকের থাকার বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।

পাবনার পুলিশ সুপার আশরাফ বলেন, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসায় ভাঙচুর-আগুন

সর্বশেষ আপডেট ০৬:৩০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬