ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদাবাজির হুমকিতে বন্ধ ছিল

ছয় দিন পর বান্দরবান-থানচি রুটে বাস চলাচল শুরু

আকাশ মারমা মংসিং, বান্দরবান
  • সর্বশেষ আপডেট ১২:২৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 124

ছয় দিন পর বান্দরবান-থানচি রুটে বাস চলাচল শুরু

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার আশ্বাসে টানা ছয় দিন বন্ধ থাকার পর বান্দরবান-থানচি সড়কে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুই প্রান্ত থেকে দুটি করে মোট চারটি বাস চলাচল করছে।

বাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, বিপুল অঙ্কের চাঁদা না দেওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল একটি সশস্ত্র গোষ্ঠী। এ হুমকির মুখে গত ৮ অক্টোবর থেকে বান্দরবান-থানচি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেন পরিবহনশ্রমিকেরা।

মঙ্গলবার স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর নিরাপত্তার আশ্বাস পেয়ে বাস চালানোর সিদ্ধান্ত নেন পরিবহনশ্রমিকেরা।

বান্দরবান-থানচি-রুমা-রোয়াংছড়ি যাত্রীবাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম বলেন, প্রশাসনের নিরাপত্তার আশ্বাস এবং পর্যটকদের স্বার্থ বিবেচনায় নিয়ে অনেকটা ঝুঁকি সত্ত্বেও তাঁরা থানচি সড়কে বাস চালাতে সম্মত হয়েছেন।

তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের কর্মকর্তাদের সঙ্গে বাস মালিক সমিতি ও পরিবহনকর্মীদের বৈঠক হয়েছে। বৈঠকে বান্দরবান-থানচি সড়কের ওয়াই জংশন থেকে নীলগিরি পর্যটনকেন্দ্র পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এসকর্ট দেওয়ার সিদ্ধান্ত হয়।

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, জনভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সমন্বিত নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চাঁদাবাজির হুমকিতে বন্ধ ছিল

ছয় দিন পর বান্দরবান-থানচি রুটে বাস চলাচল শুরু

সর্বশেষ আপডেট ১২:২৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬