ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চিলমারীতে জমি নিয়ে সংঘর্ষ, নিহত একজন

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
  • সর্বশেষ আপডেট ০২:৫৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 89

চিলমারীতে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১

কুড়িগ্রামের চিলমারীতে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হুরমুজ আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার নয়ারহাট ইউনিয়নের গোয়ালের চর নয়াব আলী বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হুরমুজ আলী নয়ারহাট ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নয়ারহাটের সেলিম মেম্বার ও তোতা মিয়ার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও মামলা চলছিল। সম্প্রতি ওই মামলার রায় সেলিম মেম্বারের পক্ষে যায়। এরপর বৃহস্পতিবার সকালে সেলিম মেম্বারের লোকজন বিরোধপূর্ণ জমি দখলে নিতে গেলে তোতা মিয়ার পক্ষ ট্রাক্টর ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে হুরমুজ আলী ঘটনাস্থলেই নিহত হন। এতে আরও কয়েকজন আহত হন। সংঘর্ষের একপর্যায়ে একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

গ্রাম পুলিশ শ্রী গোবিন্দ জানান, সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তিনি ঘটনাস্থলে রয়েছেন।

ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিস্তারিত জানানো হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চিলমারীতে জমি নিয়ে সংঘর্ষ, নিহত একজন

সর্বশেষ আপডেট ০২:৫৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬