ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশনে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
  • সর্বশেষ আপডেট ০৩:২৬:১১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 68

চরফ্যাশনে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার আপন দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার (২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানিয়েছেন চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মেহেদী হাসান।

সংবাদ সম্মেলনে এএসপি মো. মেহেদী হাসান জানান, গত ৩১ আগস্ট শশীভূষণ থানার একটি গ্রামে শিশুটি বাড়ির সামনে খেলছিল। এ সময় অভিযুক্ত ব্যক্তি, শিশুটির দাদা, তাকে নিজের ঘরে ডেকে নিয়ে যান। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি শিশুটির মা দেখতে পান। পরে পরিবারের অন্য সদস্যদের জানালে ঘটনাটি জানাজানি হয়।

পুলিশ জানায়, ঘটনার পর ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে শশীভূষণ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর শশীভূষণ থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে অভিযুক্ত দাদাকে গ্রেপ্তার করে।

এএসপি মেহেদী হাসান আরও জানান, ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ কর্মকর্তা বলেন, শিশু নির্যাতনসহ এ ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। অপরাধের বিষয়ে কোনো তথ্য থাকলে দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চরফ্যাশনে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৩:২৬:১১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬