ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশনে পুলিশের হেফাজতে কৃষকের কাটা ধান

নিজস্ব প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
  • সর্বশেষ আপডেট ০১:২১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 118

চরফ্যাশনে পুলিশের হেফাজতে কৃষকের কাটা ধান

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় এক কৃষকের পাকা ধান জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধান উদ্ধার করে। বর্তমানে উদ্ধার করা ধান পুলিশের হেফাজতে রয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) চরমানিকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক বশির মাঝি ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁর ১০০ শতাংশ জমির পাকা ধান জোরপূর্বক কেটে নিয়ে যান জামাল মহাজন, রিপন মহাজন, দ্বিন ইসলাম, আবুল কাশেম, জাহাঙ্গীর পাটোয়ারী ও সাহে আলম বেপারীসহ কয়েকজন। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ধান কেটে নেওয়ার বিষয়টি পুলিশকে জানানো হলে দক্ষিণ আইচা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কেটে নেওয়া ধান উদ্ধার করা হয়। উদ্ধার করা ধান স্থানীয় আব্দুল মান্নান হাওলাদারের জিম্মায় রাখা হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী কৃষক বশির মাঝি বলেন, অনেক কষ্টে ফলানো ফসল এভাবে কেটে নিয়ে যাওয়া অত্যন্ত অন্যায়। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি জমির প্রকৃত মালিকানা যাচাই করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

দক্ষিণ আইচা থানা পুলিশ জানায়, খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে ধান উদ্ধার করে স্থানীয় একজনের জিম্মায় রাখা হয়েছে। তদন্তের মাধ্যমে ধানের প্রকৃত মালিকানা নির্ধারণ এবং লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চরফ্যাশনে পুলিশের হেফাজতে কৃষকের কাটা ধান

সর্বশেষ আপডেট ০১:২১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬