ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশনে তালাবদ্ধ স্কুলে নেই শিক্ষক-শিক্ষার্থী, ক্ষুব্ধ ইউএনও

নিজস্ব প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
  • সর্বশেষ আপডেট ০৮:২২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 239

চরফ্যাশনে তালাবদ্ধ স্কুলে নেই শিক্ষক-শিক্ষার্থী, ক্ষুব্ধ ইউএনও

ভোলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের কাউকে পাননি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আফরোজ। বিদ্যালয়গুলো তালাবদ্ধ অবস্থায় পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। একই এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত অনুপস্থিতি ও পাঠদানে অবহেলার অভিযোগও উঠেছে।

পরিদর্শনের পর ইউএনও নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, “একটা সরকারি স্কুল এভাবে চলতে পারে। ভীষণ আহত হলাম।” তাঁর এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় সচেতন মহলে আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পরিদর্শন করা প্রাথমিক বিদ্যালয় দুটি হলো মুজিবনগর ইউনিয়নের সিকদারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চর লিউলিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরকারি অর্থে পরিচালিত এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী অনুপস্থিত থাকা এবং শ্রেণিকক্ষ তালাবদ্ধ পাওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন উঠেছে।

ইউএনও রোমানা আফরোজ জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি ১৮২ নম্বর সিকদারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছান। সেখানে গিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ নিস্তব্ধ দেখতে পান। কোনো শিক্ষক বা শিক্ষার্থী উপস্থিত ছিলেন না। এমনকি বিদ্যালয়ের চাবিও পাশের বাড়ির এক ব্যক্তির কাছে রাখা ছিল।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে আসেন না। দীর্ঘদিন ধরে এ ধরনের অনিয়ম চলায় অনেক অভিভাবক তাঁদের সন্তানদের পাশের মাদ্রাসায় ভর্তি করিয়েছেন।

একই দিন ইউএনও মুজিবনগর ইউনিয়নের চরলিউলিন চেয়ারম্যান বাজার মাধ্যমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকসহ আরও দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা। তাঁদের অভিযোগ, পাঠদানের পরিবর্তে ওই শিক্ষকেরা দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড ও ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন। এতে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি তাঁদের।

এদিকে, প্রাথমিক বিদ্যালয় দুটিতে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সব শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের জরুরি ভিত্তিতে তলব করেছে উপজেলা প্রশাসন।

ইউএনও রোমানা আফরোজ বলেন, সরকারি বেতন-ভাতা গ্রহণ করে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করার বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তদন্তে যাঁদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হবে, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ও চাকরিবিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চরফ্যাশনে তালাবদ্ধ স্কুলে নেই শিক্ষক-শিক্ষার্থী, ক্ষুব্ধ ইউএনও

সর্বশেষ আপডেট ০৮:২২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬