ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশনে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
  • সর্বশেষ আপডেট ০৪:৩৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 77

চরফ্যাশনে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ভোলার চরফ্যাশনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

বুধবার (৫ আগস্ট) চরফ্যাশন উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আফরোজ

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, বিএনপি নেতা কয়সার আলম কমল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা মো. আব্বাস উদ্দিন।

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের স্বজন, শহীদ পরিবারের সদস্য, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের সচিব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

সভাপতির বক্তব্যে ইউএনও রোমানা আফরোজ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাঁদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য, দেশের শান্তি-সমৃদ্ধি এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে বহু মানুষ প্রাণ হারান এবং অনেকে আহত হন। সেই আন্দোলনের শহীদদের স্মরণে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চরফ্যাশনে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

সর্বশেষ আপডেট ০৪:৩৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬