ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শিবির নেতাদের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৮:১৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 529

গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শিবির নেতাদের ওপর হামলা

গোপালগঞ্জ সদর উপজেলায় জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তিন নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। হামলায় আহত তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার কাঠি ইউনিয়নের খেলনা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

আহতরা হলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী কমিটির মাদ্রাসা বিষয়ক সম্পাদক ইসমাইল ইলাহী, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ফোরকান খান এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফুল্লাহ বিন হাবিব।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই তিনজন মোটরসাইকেলে করে খেলনা গ্রামের পদ্মবিল এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে একদল ব্যক্তি তাঁদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাঁদের মোটরসাইকেলটিতে আগুন দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে হামলায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

ওসি আরও জানান, হামলার পরপরই ছাত্রলীগের সাবেক এক নেতার ফেসবুক পেজে মোটরসাইকেলে আগুন দেওয়ার একটি ভিডিও পোস্ট করা হয়েছে বলে পুলিশের নজরে এসেছে। ভিডিওতে ‘জয় বাংলা’ স্লোগান শোনা যায়।

পুলিশ প্রাথমিকভাবে হামলাকারীদের পরিচয় ও ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা যাচাই করছে। তবে হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে পুলিশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শিবির নেতাদের ওপর হামলা

সর্বশেষ আপডেট ০৮:১৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬