ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গরু নেই তবু দুধের কারখানা সচল, ২৭০০ লিটার জেলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  • সর্বশেষ আপডেট ১০:২৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 77

গরু নেই তবু দুধের কারখানা সচল, ২৭০০ লিটার জেলি উদ্ধার

পাবনার ভাঙ্গুড়ায় গরুর দুধ ছাড়াই জেলি, সয়াবিন তেল, পানি ও চিনি মিশিয়ে তৈরি করা হচ্ছিল নকল দুধ। এ কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ উপকরণসহ একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় কারখানার মালিক আবুল বাশারকে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাঁর এক কর্মচারীকেও কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার কৈডাঙ্গা নতুন পাড়া গ্রামে আবুল বাশারের বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানে ২ হাজার ৭০০ লিটার জেলি, ২০০ কেজি সয়াবিন তেল এবং ৩২০ লিটার নকল দুধ জব্দ করা হয়। পরে জব্দ করা উপকরণ ও নকল দুধ ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ অভিযানে নেতৃত্ব দেন। গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা প্রথমে কারখানাটিতে গিয়ে নকল দুধ তৈরির কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে তাঁরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ইউএনওকে অনুরোধ করেন।

ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় কারখানার মালিক আবুল বাশারকে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ কাজে সহযোগিতার দায়ে কর্মচারী সবুজ হোসেনকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এ বি এম লুত্ফুল কবির, ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে ভাঙ্গুড়া থানা-পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, আবুল বাশার দীর্ঘদিন ধরে নকল দুধ তৈরি করে বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করে আসছিলেন। তাঁর তৈরি দুধ পান করে পেটের পীড়াসহ নানা সমস্যায় আক্রান্ত হয়েছে অনেক শিশু। এর আগে তাঁর কারখানায় একাধিকবার অভিযান চালিয়ে নকল দুধ তৈরির উপকরণ পাওয়া গেলেও এবারই প্রথম তাঁকে কারাদণ্ড দেওয়া হলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, অসাধু ব্যবসায়ীরা শিশুদের খাদ্যে ভেজাল মিশিয়ে বিপুল অর্থের মালিক হচ্ছেন। এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গরু নেই তবু দুধের কারখানা সচল, ২৭০০ লিটার জেলি উদ্ধার

সর্বশেষ আপডেট ১০:২৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬