ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোট কার্যকর করতে আগে সংবিধান বদলানো প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৩৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / 121

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণভোটের রায় কার্যকর করতে হলে প্রথমে সংবিধানে সংশোধন আনা প্রয়োজন।

তিনি সংসদে বলেন, ব্যালটে ‘হ্যাঁ’ ও ‘না’ অপশন থাকলেও মাঝপথে চারটি জটিল প্রশ্ন যুক্ত করা হয়েছিল, যা জনগণের জন্য বোঝা কঠিন করে তুলেছিল।

রোববার জাতীয় সংসদে অধিবেশনে তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের প্রক্রিয়া ছাড়া গণভোটের রায় বাস্তবায়ন করা সম্ভব নয়।

সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং আইনগত ভিত্তিতে বিল উত্থাপন করতে হবে। তিনি জোর দেন, রাষ্ট্র পরিচালনা সংবিধান ও আইনের আওতায় হতে হবে, ইমোশনের ভিত্তিতে নয়।

বৃহৎ আইনি এবং সাংবিধানিক পরিপ্রেক্ষিতে এই প্রক্রিয়া পরিচালনা করে জুলাই জাতীয় সনদ অনুযায়ী গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনা করে সংবিধান সংশোধনের জন্য প্রস্তাবিত বিল সংসদে আনা হবে এবং সমঝোতার ভিত্তিতে তা পাস করার পর রাষ্ট্র পরিচালনা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গণভোট কার্যকর করতে আগে সংবিধান বদলানো প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৫:৩৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬